লক্ষ্মীপুরে চাচাকে কুপিয়ে হত্যার চেষ্টা, মামলা দায়ের

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ AM
কুপিয়ে হত্যাচেষ্টায় অভিযুক্ত ভতিজা ও ভুক্তভোগী চাচা

কুপিয়ে হত্যাচেষ্টায় অভিযুক্ত ভতিজা ও ভুক্তভোগী চাচা © সংগৃহীত ও সম্পাদিত

লক্ষ্মীপুরে প্রকাশ্যে চাচাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বাবা-ছেলেসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী আমির ভেন্ডারের মেয়ে মাহমুদা বেগম (৩০) এ ঘটনায় বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় এ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর (সোমবার) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় প্রেসক্লাবের সামনে এই হামলার ঘটনা ঘটে। পূর্বের বিরোধের জেরে আসামিরা ধারালো দা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ভুক্তভোগীর ওপর হামলা চালায়।

এতে গুরুতর আহত আমীর ভেন্ডার (৬০) কে স্থানীয়রা প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মামলায় আসামি করা হয়েছে—দিপু (১৯), অপু (৩১), বাহার ভেন্ডার (৬২), আলোচিত তুষার ভেন্ডার (৩৫) ও শিশির ভেন্ডার (৩০)-কে। অভিযোগে বলা হয়েছে, তারা শুধু হত্যাচেষ্টা চালাননি, বরং ভুক্তভোগীর কাছে থাকা ৭০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামিরা সবাই ভুক্তভোগীর ভাই ও ভাতিজা। হামলার পর অভিযুক্তদের একজন থানায় আত্মসমর্পণ করেছেন।

এ বিষয়ে লক্ষীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্না বলেন, থানায় অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১০ ডিলারসহ ১৫ জন কারা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সংসদ সদস্যদের নৈতিক স্খলনের কি সীমা নেই?
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে দেরি, কারণ জানাল মাউশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬