ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ PM
তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়

তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয় © সংগৃহীত

প্রায় দুই বছর ভারতের কারাগারে সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন বাংলাদেশি এক তরুণী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে চারটার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হরিদাসপুর সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ওই তরুণী নাম রেশমা খাতুন (২৪)। তার বাড়ি নড়াইল জেলায়।

ভারতের বনগাঁ ব্যুরো অব ইমিগ্রেশন সূত্র জানায়, ২০১৮ সালের ১৫ জানুয়ারি রেশমা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বৈধ পাসপোর্টে ভারতে প্রবেশ করেন। পরে পশ্চিমবঙ্গের বাইকেল্লা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন। এ সময় তার পাসপোর্ট হারিয়ে গেলে ২০২৩ সালের ১৯ জুলাই ভারতীয় পুলিশ তাকে আটক করে। এরপর প্রায় ১ বছর ১১ মাস কারাভোগের পর মুক্তি পান তিনি।

কারাগার থেকে মুক্তির পর মানবাধিকারভিত্তিক সংস্থার উদ্যোগে বিষয়টি দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। অবশেষে ট্রাভেল পারমিট প্রাপ্তির মাধ্যমে তার দেশে ফেরার সুযোগ তৈরি হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী বলেন, আনুষ্ঠানিক কাগজপত্র যাচাই-বাছাই শেষে রেশমাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার রেশমাকে নিজেদের জিম্মায় নিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬