শার্শা সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ আটক

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ AM
আটক নারী-পুরুষ

আটক নারী-পুরুষ © টিডিসি ফটো

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চালানোর সময় দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গোগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কয়েকজন নারী-পুরুষ পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের টহলদল সীমান্তে অবস্থান নেয়। পরে ভারত প্রবেশের চেষ্টা করার সময় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) এবং পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।

আটকের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬