পাবনা-১ আসনের পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধা হরতাল

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ AM
বেড়ায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল

বেড়ায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল © সংগৃহীত

পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসনের পুনর্বহালের দাবিতে বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল-সন্ধা হরতাল পালন করা হচ্ছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই হরতাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। হরতালের সময় বেড়া পৌর সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং যানবাহনের চলাচলও বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই হরতালের ডাক দেয়া হয়।

গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে করা হয়েছে। আর বেড়া উপজেলা এখন পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত হয়েছে।

আরও পড়ুন: পাবনা-১ আসনের পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধা হরতাল

এ সিদ্ধান্তের ফলে ক্ষোভে ফেটে পড়ে বেড়া উপজেলাবাসী। তারা দাবী করেছেন, “সম্পূর্ণ অন্যায়ভাবে শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, অথচ বেড়ার ব্যবসা-বাণিজ্য ও জনসংখ্যা সবকিছু সাঁথিয়ার সঙ্গে যুক্ত। এটি গ্রহণযোগ্য নয়।”

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসনে সাঁথিয়ার সঙ্গে মিলেমিশে আছি। একটি গুরুত্বপূর্ণ আসন অথচ আমাদের উপজেলা বাদ দিয়ে অন্য আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসন পুনর্বহাল করতে হবে। দাবি না মানলে আগামীকালও বাড়তি কর্মসূচি নেওয়া হবে।”

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9