কলাপাড়ায় কৃষিজমি থেকে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ AM
কৃষিজমি কাটায় ব্যবহৃত এক্সকেভেটর

কৃষিজমি কাটায় ব্যবহৃত এক্সকেভেটর © টিডিসি

পটুয়াখালীর কলাপাড়ায় ইটভাটায় ব্যবহারের জন্য কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজীপুর এলাকার সান ব্রিকসে ইট প্রস্তুতের উদ্দেশ্যে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করছিলেন আরিফ নামের এক ব্যক্তি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯-এর ধারা ৫(১) ও ১৫(১) অনুযায়ী তাকে এ দণ্ড প্রদান করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করা ফৌজদারি অপরাধ। আমরা কৃষিজমি রক্ষায় কঠোর অবস্থানে আছি। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। কেউ এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬