পাচারকালে ভ্যানভর্তি সরকারি সার উদ্ধার করল কৃষকরা

২৬ আগস্ট ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০২:৫২ AM
সরকারি সার উদ্ধার

সরকারি সার উদ্ধার © সংগৃহীত

রাজশাহীতে সরকারি সার পাচার কালে আটক করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের বারোহাটি গ্রাম থেকে এক ভ্যানভর্তি সার আটক করেন কৃষকেরা।

কৃষকদরে দাবি, কাকনহাট পৌরসভার বরাদ্দকৃত ২০ বস্তা রাসায়নিক সার পাচার করা হচ্ছিলো। এর আগে উপজেলার কাঁকনহাটে সরকারি ভর্তুকি মূল্যের সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলার মেসার্স জি কে ট্রেডার্সের বিরুদ্ধে বিক্ষোভ করেন কৃষকেরা।

কৃষকেরা অভিযোগ করেন, সরকারি বরাদ্দের সার নির্ধারিত দামে সরবরাহ না করে ডিলার কর্তৃপক্ষ সিন্ডিকেট গড়ে বাইরে অধিক দামে বিক্রি করছেন। এতে প্রকৃত কৃষকেরা প্রাপ্য সার পাচ্ছেন না। এরই মধ্যে আজ ইউরিয়া ১০ বস্তা ও পটাশ ১০ বস্তা অন্যত্র বেশি দামে বিক্রির ঘটনাও ঘটে। সেই সার তারা আটক করেন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, ডিলারের অনিয়মের প্রমাণ পাওয়ায় পাকড়ী ইউনিয়নের বারোহাটি গ্রাম থেকে কাঁকনহাট পৌরসভার বরাদ্দকৃত সার আটক করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, মেসার্স জি কে ট্রেডার্স ডিলারের বিরুদ্ধে আগেও অভিযোগ জেলা প্রশাসনে পাঠানো হয়েছিল। আবারো অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: রাজশাহী
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9