সিরাজগঞ্জে দুর্নীতির ৯৫ চিত্র উন্মোচিত

২৫ আগস্ট ২০২৫, ১২:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৬ AM
দুর্নীতির চিত্র উন্মোচিত

দুর্নীতির চিত্র উন্মোচিত © টিডিসি

সিরাজগঞ্জ জেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিক সেবা— সবখানেই অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটেছে। সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত  এ ব্যাপারে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে স্লোগান ছিল - ‌‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ । সম্প্রতি প্রকাশিত  তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জেলার বিভিন্ন খাতে মোট ৯৫টি অনিয়ম ও দুর্নীতির ঘটনা চিহ্নিত হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রতিবেদনে দেখা যায়— উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, ভুয়া বিল-ভাউচার, ত্রাণ বিতরণে অনিয়ম, শিক্ষা ও নিয়োগ খাত, স্বাস্থ্য খাতে দুর্নীতি। জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে। প্রতিটি অনিয়মের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলছেন, বছরের পর বছর অনিয়ম-দুর্নীতির কারণে জেলার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষের দাবি— এসব দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

সিরাজগঞ্জের এই ৯৫টি অনিয়ম-দুর্নীতির চিত্র শুধু প্রশাসনিক ব্যর্থতারই প্রতিচ্ছবি নয়, বরং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার চ্যালেঞ্জকেও সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, তদন্ত শেষে প্রকৃতপক্ষে কতজন দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬