দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

২৭ জুলাই ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:২৫ PM
প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলাম

প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলাম © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটি জানায়, গত ৭ জুলাই অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলন, অর্থনৈতিক অনিয়ম, পেশাগত অসদাচরণ ও দায়িত্বে অবহেলাসহ মোট ১৭টি অভিযোগ উত্থাপন করা হয়। এ প্রেক্ষিতে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী চাকরি বিধিমালা ৫১(১) ধারা অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তাকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেননি বলে জানিয়েছে কমিটি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ পেয়ে একটি নিরীক্ষা কমিটি গঠন করা হয়। তদন্তে তার আর্থিক লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে অনৈতিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। সে প্রেক্ষিতেই বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কসবা উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সভাপতি।

এদিকে প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলাম অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। তিনি বলেন, ১৫ বছরের হিসাব ১০ কর্মদিবসে দেওয়া সম্ভব নয়—সেজন্য আমি সময় চেয়েছি। বিদ্যালয়ের উন্নয়ন কাজের স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি আরো জানান, বিষয়টি লিখিতভাবে জেলা শিক্ষা অফিসারকে জানিয়েছেন এবং তদন্তের আহ্বান জানিয়েছেন।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়ে পরিচালনা কমিটি আমাকে অবহিত করেছে। তবে নিয়ম অনুযায়ী বরখাস্তের আগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করা বাধ্যতামূলক। এখানে সেই প্রক্রিয়া অনুসরণ না করেই বরখাস্ত করা হয়েছে।

 

চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9