উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য, প্রাথমিকের সহকারী শিক্ষক বরখাস্ত

১৭ মে ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৩৮ PM
ছবিটি এআই দিয়ে বানানো

ছবিটি এআই দিয়ে বানানো © এআই

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য পোস্ট করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মনিবুল হক বসুনীয়া। তিনি কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আজ শনিবার (১৭ মে) কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরে বিকেলে দ্য বিষয়টি তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য পোস্ট করায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে অফিস আদেশও জারি করা হয়েছে।’

আরও পড়ুন: বকেয়া বেতনের আন্দোলনে যাওয়ার পথে দুই শিক্ষক নিহত

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা ওই আদেশ বলা হয়, ‘কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনীয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে (Monibul Haq Bosunia) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ 

‘তার এমন কার্যকলাপ ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এর ৭ (ঘ এবং ১০ (ঙ) (ছ) অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ওই শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।’ এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950