বকেয়া বেতনের আন্দোলনে যাওয়ার পথে দুই শিক্ষক নিহত

১৭ মে ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১১:১৬ AM
দুর্ঘটনার কবলে মহিন্দ্র

দুর্ঘটনার কবলে মহিন্দ্র © সংগৃহীত

খুলনায় বকেয়া বেতনের দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দুই শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের মাহিন্দ্র চালক রফিকুল ইসলাম গাজী, ওই উপজেলার কুশারডাঙ্গা গ্রামের মাইনুল ইসলাম সানা ও একই গ্রামের আব্দুর রশীদ। সানা ও আব্দুর রশীদ বকেয়া বেতনের দাবিতে কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন।

জানা গেছে, শনিবার বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজন করে খুলনার একটি শিক্ষক সংগঠন। এ কর্মসূচিতে অংশ নিতে অংশ নিতে যাচ্ছিলেন মাইনুল ইসলাম ও আব্দুর রশীদ। বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় ট্যাংকলরি ও মাহিন্দ্র’র মধ্যে সংঘর্ষে তারা নিহত হন। আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শিমুল মন্ডল গণমাধ্যমকে জানান, গোলনা এলাকায় খুলনাগামী মাহিন্দ্রর সঙ্গে সাতক্ষীরাগামী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদেরকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

 

ট্যাগ: বকেয়া
ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9