স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯, আবেদন ডাকযোগে

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ PM
১৩ পদে ১৯ কর্মচারী নিয়োগে আবেদন চলছে ফেনী পৌরসভা কার্যালয়ে

১৩ পদে ১৯ কর্মচারী নিয়োগে আবেদন চলছে ফেনী পৌরসভা কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ফেনী পৌরসভা কার্যালয়, ফেনী। প্রতিষ্ঠানটি ১৬ থেকে ২০তম গ্রেডে ১৩ পদে ১৯ কর্মচারী নিয়োগে ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফেনী পৌরসভা কার্যালয়, ফেনী;

পদের নাম: ১৩টি ভিন্ন পদ (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন);

পদসংখ্যা: ১৯টি;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ থেকে ১০ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ২০০ টাকা যেকোনো তফসিলি ব্যাংক থেকে প্রশাসক, ফেনী পৌরসভা বরাবর ব্যাংক ড্রাফট/পেঅর্ডার করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

প্রশাসক, ফেনী পৌরসভা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ ২০২৬;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: ফেনী পৌরসভা কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬