হবিগঞ্জে অভিযানে ২১৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

২৪ আগস্ট ২০২৫, ১০:০২ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
মদসহ আটক দুজন

মদসহ আটক দুজন © সংগৃহীত

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২১৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডার। 

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার আরডি হল এলাকার মোস্তফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯) ও আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।
‎
‎অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ২১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব মাদকদ্রব্য স্থানীয়ভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
‎
‎সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক দুজন ও জব্দ করা মদ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।
‎
‎এদিকে মাধবপুরে দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬