ময়মনসিংহে পানি মেশানোয় দুই বিক্রেতার মাথায় ঢালা হলো দুধ

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ AM
পানি মিশিয়ে দুধ বিক্রির অভিযোগে বিক্রেতার মাথায় ঢালা হলো দুধ

পানি মিশিয়ে দুধ বিক্রির অভিযোগে বিক্রেতার মাথায় ঢালা হলো দুধ © সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরবাজারে পানি মিশিয়ে দুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি করা ১৫–১৬ কেজি দুধে পানি মেশানোর সত্যতা পাওয়া গেলে তা মাটিতে ঢেলে দেওয়া হয়।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত রাখতে দুই বিক্রেতার মাথায় সামান্য দুধ ঢেলে দেওয়া হয়। ঘটনাটির ভিডিও ধারণ করে অনেকে ফেসবুকে ছড়িয়ে দেন।

বুধবার বিকেল পাঁচটার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাঁচামাটিয়া সেতু এলাকায় দুধ মহালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে জঙ্গলে ফেলে পালালেন স্বামী

বিডি লিমন রহমান নামের একটি ফেসবুক আইডি থেকে গতকাল সন্ধ্যায় ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘ঈশ্বরগঞ্জ থানার ব্রিজ সংলগ্ন দুধ ব্যাবসায়ীদের ওপর বাজার কমিটির নেতৃত্বে আধুনিক মেশিন দ্বারা দুধ পরীক্ষা করা হয়। এতে বেশ কিছু মানুষ দুধে পানি মিশিয়ে বাজারে বিক্রি করে এবং আজ হাতেনাতে ধরা পড়ে...।’

মো. জহির আলম লেখেন, ‘আমরা দুর্ভাগা জাতি, ১০০ টাকা কেজি দুধ কিনেও ভালো পাওয়া যায় না। ধন্যবাদ পরিদর্শনকারী টিমকে।’

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তার বলেন, ‘রোজা শুরুর আগে থেকেই ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে দুধ কিনেও ক্রেতারা দুধে পানি পাচ্ছে। মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে অভিযানে যাই। ১৫–১৬ কেজি দুধে পানি পাওয়া যায়। বাকি বিক্রেতাদের দুধ ভালো ছিল। পানিমিশ্রিত দুধ ফেলে দেওয়া হয়। আর জীবনে যেন এমন কাজ না করে সে জন্য দুজনের মাথায় সামান্য দুধ ঢেলে দেওয়া হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬