সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ PM
কালিগঞ্জ থানা

কালিগঞ্জ থানা © সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী কাজী আলাউদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার-সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফুটবল প্রতীকের কয়েকজন কর্মী মোজাম মোড়ে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করলে কয়েকজন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর, শিমুল মীরসহ কয়েকজন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী সরদার, ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড়, শাহিনুর কারিকর ও আলতাফ হোসেন হামলায় অংশ নেন।

তবে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9