স্ত্রীকে কুপিয়ে জঙ্গলে ফেলে পালালেন স্বামী

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ AM
আহত স্ত্রী ও ইনসাইডে গোল বৃত্তে স্বামী

আহত স্ত্রী ও ইনসাইডে গোল বৃত্তে স্বামী © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় একটি নির্জন স্থানে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার এই ঘটনা ঘটে।

আহত গৃহবধূর নাম ছানোয়ারা বেগম (৪২)। তিনি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে এবং বর্তমানে একই এলাকায় চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত রয়েছেন। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি সানোয়ারার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী মারা গেছেন এবং পূর্বের সংসারে দুই সন্তান রয়েছে। অভিযুক্ত হাবিবুর রহমানের সঙ্গে গত ছয় মাস ধরে তার কোনো যোগাযোগ ছিল না এবং কিছুদিন আগে সানোয়ারা তাকে ভাড়া বাসা থেকে বের করে দিয়েছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সানোয়ারাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক নিশ্চিত করে বলেন, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছে। হাসপাতালে কর্ণফুলী থানার একজন উপ-পরিদর্শক (এসআই) উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করা গেলে ঘটনার বিস্তারিত কারণ জানা সম্ভব হবে।’

বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9