আনোয়ারায় ইসলামী ফ্রন্টের প্রার্থী সমর্থকদের ওপর হামলা, আহত ৬

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ PM
১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র

১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পোলিং এজেন্ট বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আশপাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আহতরা ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থক। আহত ব্যক্তিরা হলেন শাহাদাত হুজুর (৪৫), মুনতাসির (২২), একরাম (২৫) ও আরিফ (৩১)। তাদের মধ্যে গুরুতর আহত দুজন হলেন পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলাম। গুরুতর আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মো. একরাম বলেন, ‘আমি কেন এখানে এসেছি, এই কথা বলে আমাকে পায়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এখন ঠিকমতো হাঁটতেও পারছি না। হামলাকারীরা সবাই বহিরাগত ছিল।’

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে জামায়াত ও সুন্নী জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি অনিচ্ছাকৃত।’

তবে স্থানীয় কয়েকজনের দাবি, বাইরে থেকে লোক এনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্রের আশপাশে ছিলেন না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘ভোটকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্বের মধ্যেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অবস্থান করছেন।’

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬