রেল দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের এসআই আহত

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ PM
রেল দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের এসআই আহত

রেল দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের এসআই আহত © সংগৃহীত ও সম্পাদিত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেল দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের এসআই হাবিব গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টা ২০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে দায়িত্ব পালনকালে এমন দুর্ঘটনার শিকার হন এসআই হাবিব। এ সময় একটি ট্রেন লাইনে প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে। এতে তার ডান হাত ও ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার সহকর্মীরা। সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কাইয়ুম আলী জানান, আহত পুলিশ সদস্যের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় রেলওয়ে পুলিশ বিভাগে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬