নাটোরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, উভয় পক্ষের কয়েকজন আহত

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ PM
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্বাচন-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর ৪ নম্বর নগর ইউনিয়নের আমির মাওলানা মো. হাসিনুর রহমান।

স্থানীয়রা জানান, আহত মাওলানা হাসিনুর রহমানকে প্রথমে বনপাড়া শহরের আমিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচন-সংক্রান্ত বিরোধের জেরে জামায়াত কর্মী সাব্বিরকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিক্রিয়ায় শনিবার সকালে জামায়াত কর্মীরা বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করেন। এ ঘটনার পরপরই উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে কালচারাল লীগ এবং মিডিয়া ল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9