লাখাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে আহত ২০

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ PM
দুই পক্ষের সংঘর্ষের একটি মুহূর্ত

দুই পক্ষের সংঘর্ষের একটি মুহূর্ত © টিডিসি

হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালেই উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে ফুটবল খেলার সময় বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
‎
‎শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিজ নিজ লোকজনকে জড়ো করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে। আহতদের মধ্যে অনেককে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
‎
‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬