মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ PM
মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ © সংগৃহীত

মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সৈয়দ-এ ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের থার্টি জুন এক্সিস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের সবাই মৎস্যজীবী বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পোর্ট সৈয়দের আদালতের সরকারি আইনজীবীর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম Associated Press জানিয়েছে, একটি পিকআপ দুই কার্গো ট্রাকের মাঝে পড়ে যায়। সংঘর্ষের পর পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের পাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।

এদিকে গাজা বোর্ড অব পিসের বৈঠকে অংশ নিতে বর্তমানে ওয়াশিংটন ডিসি-তে অবস্থান করছেন মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। সেখান থেকে ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মিসরে সড়ক দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে ট্রাক ও মাইক্রোবাসের গতিসীমা লঙ্ঘন, ভাঙাচোরা সড়ক এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে প্রতিবছর দেশটিতে বহু মানুষ প্রাণ হারান।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now