রমজান কারীম না রমজান মোবারক?

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রমজান মাস এলে মুসলিমরা বন্ধু, সহকর্মী ও প্রতিবেশীকে শুভেচ্ছা জানান “রমজান কারীম” বা “রমজান মোবারক” বলে। অনেকেই ভাবেন, এই দুটির মধ্যে কোনটি সঠিক। তবে অর্থ ও প্রেক্ষাপট বুঝে বললে, দুটিই সঠিক—কিন্তু ব্যবহারে সূক্ষ্ম পার্থক্য আছে।

দুবাইভিত্তিক ভাষাবিশেষজ্ঞ খালেদ বুদেমাগ গালফ নিউজকে বলেন, শুভেচ্ছার ধরন দেশ ও সংস্কৃতিভেদে ভিন্ন হতে পারে। উদাহরণ হিসেবে তিনি জানান, ফ্রান্সে সাধারণত বলা হয় “বোঁ রমাদঁ”, অর্থাৎ শুভ রমজান। তবে আমিরাত ও বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি অভিব্যক্তির প্রত্যেকটিরই আলাদা অর্থ ও আবহ রয়েছে।

রমজান মোবারক অর্থ “বরকতপূর্ণ রমজান।” এই শুভেচ্ছার মাধ্যমে রোজাদারকে বরকত, রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির কামনা জানানো হয়। সাধারণত রমজানের শুরুতে বেশি বলা হলেও পুরো মাসজুড়েই এটি ব্যবহার করা যায়।

রমজান কারীম অর্থ “দানশীল বা উদার রমজান।” এর সুর কিছুটা হালকা ও আনন্দঘন। রমজানের দয়া ও উদারতার চেতনাকে সম্মান জানিয়ে এই শুভেচ্ছা বার্তাটি ব্যবহার করা হয়। অনেকের কাছে এটি হ্যাপি রমজানের সমার্থক। এটি রমজানের শুরুর দিকে এবং পুরো মাসজুড়েই বলা হয়।

রমজান শুরুর আগে থেকেই মুসলিমরা এই দুটির মাধ্যমে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তবে সাধারণত রমজানের চাঁদ দেখা মাত্রই প্রচলন বেড়ে যায়। চাঁদ দেখা সন্ধ্যা থেকেই শুরু হয় শুভেচ্ছা বিনিময়।

রমজান শেষে ঈদুল ফিতরের দিনে বদলে যায় শুভেচ্ছা। তখন বলা হয় ঈদ মোবারক, আর শুভেচ্ছা বার্তায় অনেকেই বলেন—“সামনের বছরটি আপনার জন্য কল্যাণময় হোক।”

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬