সাতক্ষীরার নলতায় ৬ হাজার রোজাদারের অপেক্ষায় প্রস্তুত ইফতারির মাঠ

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ PM
রোজাদারদের জন্য প্রস্তুত করা হচ্ছে ইফতারি

রোজাদারদের জন্য প্রস্তুত করা হচ্ছে ইফতারি © টিডিসি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে শুরু হতে যাচ্ছে দেশের বৃহত্তম ইফতার মাহফিল। প্রতিবছরের মতো এবারও হজরত খান বাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার সংলগ্ন ঐতিহাসিক ইফতার মাঠে ৬ হাজার মানুষের একাসনে বসে ইফতার করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, মাঠের বিশাল প্যান্ডেল থেকে শুরু করে ইফতারি তৈরির সরঞ্জাম সবই এখন প্রস্তুত। স্বেচ্ছাসেবীরা সারিবদ্ধভাবে বসার স্থান ও ইফতারের পাত্রগুলো গুছিয়ে রাখছেন। ১ম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত প্রতিদিন বিকেলে ২৫০ জন স্বেচ্ছাসেবীদের মাধ্যমেই মাঠে একসঙ্গে ৬ হাজার মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হবে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে হাজার হাজার মানুষের একই সারিতে বসে ইফতার করার এই দৃশ্য সাতক্ষীরার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে।

আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে নলতা কেন্দ্রীয় আহ্‌ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর প্রতিদিন ৬ হাজার মানুষের জন্য ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। বিশাল এই কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পন্ন করতে লোকবল সুনির্দিষ্ট করা হয়েছে বলে তিনি জানান। ইফতার মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে এবং ৫০ জন অভিজ্ঞ বাবুর্চি ইফতারি তৈরির কাজে নিরলসভাবে নিয়োজিত আছেন।’

প্রথা অনুযায়ী স্বাস্থ্যসম্মত ইফতারের তালিকায় এবছরেও রাখা হয়েছে, ঐতিহ্যবাহী ফিরনি, চিড়া, সিদ্ধ ডিম, ছোলা ভুনা, সিঙ্গাড়া, কলা ও খেজুর। প্রতিদিন ফজরের পর থেকেই বাবুর্চিরা এসব খাবার তৈরির কাজ শুরু করেন।

মিশন কর্তৃপক্ষের আশা, নিশ্ছিদ্র নিরাপত্তা ও স্বেচ্ছাসেবীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এবারের ইফতার মাহফিলও বরাবরের মতো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

জুলাই শহীদদের ত্যাগ আমাদের বাঁচার অধিকার দিয়েছে: স্বাস্থ্যম…
  • ১৬ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপী…
  • ১৬ জুলাই ২০২৬
মাসে ৮ কোটি টাকার বিষ সংগ্রহ সম্ভব, তবু থমকে আছে দেশের একমা…
  • ১৬ জুলাই ২০২৬
স্বাস্থ্যখাতে প্রযুক্তির যে অগ্রগতি ৫-১০ বছরে হতো, এখন তা দ…
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএস: নতুন করে ক্যাডার হলেন আরও ১৪ জন
  • ১৬ জুলাই ২০২৬
স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে ট্রফি? চাঞ্চল্যকর তথ্…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence