এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা: চালক ‍ওয়াশরুমে, গাড়ি নিয়ে ‘পালাচ্ছিলেন’ আরোহীরা!

২১ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:১৯ AM
এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা

এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা © সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটির চালক প্রকৃতির ডাকে সারা দিতে গাড়ি থেকে নামলে আরোহীরা তাকে রেখেই গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ই ঘটে এই দুর্ঘটনা। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। ঘটনাস্থলেই তানজীল ও আরমান নামে দুই যুবক নিহত হন। বাকি দুইজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ছায়রাকে (২০) চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত মো. রবিনকে (২২) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ‘রাজধানীর মধ্য বাড্ডা থেকে চার বন্ধু মাওয়া ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।’

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দকী জানান, ‘প্রাইভেটকারটির চালক একটি পেট্রোল পাম্পে প্রকৃতির ডাকে সারা দিতে গেলে তাকে রেখেই আরোহীদের একজন কারটি চালিয়ে ঢাকার পথে রওনা হয়। ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়।’

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রাইভেটকারের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যেই পরে ছিল রক্তাক্ত দুটি মরদেহ। পাশেই আহত একজনের কান্না শোনা যাচ্ছিল।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ‘ভোরে ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় প্রাইভেটকারটি। এই সময় বিকট শব্দ হয় এবং গাড়িটি উল্টে ছিটকে পরে। ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেটকারটিতে চারজন ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত দুই জন এবং আহত বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

হাসাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ‘প্রাইভেটকারটি সরিয়ে নেয়ার পর সকাল সোয়া ৭ টার দিকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।’

বিয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, কনে আইসিইউতে, বর-সহ ১২ …
  • ১৮ জুলাই ২০২৬
যে ৫ জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, কী বলছে আবহাওয়ার পূর্…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই শহীদ মাহমুদুল হাসান রিজভী দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের…
  • ১৮ জুলাই ২০২৬
বিএনপি নেতার উদ্যোগে গণ-সুন্নতে খতনা
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই মাসের বেতনের সঙ্গে বাড়তি দুই সুবিধা পাবেন শিক্ষকরা
  • ১৮ জুলাই ২০২৬
বাংলাদেশের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা হ…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence