নিহত শিক্ষার্থীর পরিবারপ্রতি ৭ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, স্মারকলিপি নিলেন না মাইলস্টোন অধ্যক্ষ

১৭ আগস্ট ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
সংবাদ সম্মেলনে মাইলস্টোনে হতাহতদের অভিভাবকরা

সংবাদ সম্মেলনে মাইলস্টোনে হতাহতদের অভিভাবকরা © সংগৃহীত

বিমান দুর্ঘটনায় নিহত-আহত শিক্ষার্থীদের অভিভাবকদের  ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেননি  মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। স্মারকলিপিতে  নিহত শিক্ষক-শিক্ষার্থীদের পরিবারপ্রতি ৭ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছেন অভিভাবকরা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ৫ কোটি এবং স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তারা।

রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে  কলেজের অধ্যক্ষ এবং উপদেষ্টা বরাবর আট দফা দাবিতে অভিভাবকরা স্মারকলিপি দিতে চাইলে বিশৃঙ্খলার অভিযোগ তুলে তা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। পরে প্রশাসনিক ভবনের প্রবেশপথে সংবাদ সম্মেলন করেন অভিভাবকরা।   

অভিভাবকরা জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিয়েই তারা স্মারকলিপি দিতে এসেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সাংবাদিকদের সামনে স্মারকলিপি নিতে আগ্রহী নয়। আর অভিভাবকেরা চান সাংবাদিকদের উপস্থিতিতেই তারা স্মারকলিপি দেবেন ও কর্তৃপক্ষের আশ্বাস শুনবেন। তবে কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় স্মারকলিপি জমা দিতে পারেননি তারা। 

এ বিষয়ে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল  বলেন, ‘আমরা তিন-চারজনের প্রতিনিধিদলকে স্মারকলিপি দিতে বলেছিলাম। কিন্তু অনেক অভিভাবক একসঙ্গে প্রবেশ করায় বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়।’

তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মী এবং তাদের দাবিগুলো পর্যালোচনা করে বিবেচনা করবে।

অভিভাবকদের ৮ দফা দাবিগুলো হলো-

১. বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার।
২. মাইলস্টোনসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ।
৩. সরকারের পক্ষ থেকে নিহত প্রতি শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি এবং আহতদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ।
৪. স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহত প্রতি পরিবারকে ২ কোটি এবং আহতদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ।
৫. রানওয়ে সংলগ্ন সব শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন (অথবা বিকল্প ব্যবস্থা)।
৬. কোচিং বাণিজ্যের অভিযোগে স্কুল শাখার প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও বিচার।
৭. স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ।
৮. বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনশূন্য এলাকায় স্থানান্তর।  

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9