আফগানিস্তানে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৭১

২০ আগস্ট ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১১:২৭ PM
ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ © সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে একটি যাত্রীবাহী বাস ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, ইরান থেকে কাবুলগামী বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অসতর্ক চালকের কারণে প্রথমে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর দ্রুতগতির বাসটি একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সজোরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই বহু যাত্রী প্রাণ হারান।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী এবং মোটরসাইকেলের দুই আরোহী ছাড়া বাকিরা সবাই বাসযাত্রী। দুর্ঘটনা থেকে মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা সবাই ইরান থেকে ফিরে আসা আফগান শরণার্থী ছিলেন। গত শতকের আশির দশকে সোভিয়েত আগ্রাসনের সময় বহু আফগান ইরানে আশ্রয় নিয়েছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিলে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি আফগান শরণার্থী ফিরে এসেছেন। ওই নির্দেশের পর ফেরার পথে এই বাসের যাত্রীরাও দুর্ঘটনার শিকার হন।

প্রসঙ্গত, আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটছে। ভঙ্গুর সড়ক অবকাঠামো, পাহাড়ি পথ ও চালকদের বেপরোয়া আচরণ এর প্রধান কারণ। এর আগে গত ডিসেম্বরে একটি বাস ও জ্বালানি ট্যাংকার ট্রাকের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9