গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

২০ আগস্ট ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৯:১৪ AM
গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ করেন স্থানীয়রা

গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ করেন স্থানীয়রা © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় অজ্ঞাত (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আধা ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ করে রাখেন স্থানীয়রা। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, অজ্ঞাতপরিচয় ওই নারী রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা মারা যান।

এ সময় বিক্ষুব্ধ জনতা ওই স্থানে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়লে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ও বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, ঘাতক বাসটিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9