জেলের জালে ধরা পড়লো প্রায় ২২ কেজির কোরাল, বিক্রি প্রায় ৩৪ হাজারে

১৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
জেলের জালে ধরা পড়লো প্রায় ২২ কেজির কোরাল

জেলের জালে ধরা পড়লো প্রায় ২২ কেজির কোরাল © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলামিন নামে এক জেলের জালে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে মাছটি কুয়াকাটা মাছ বাজারে আনা হলে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৭৯০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. খলিল।

এসময় মাছটি দেখতে বাজারে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। স্থানীয় জেলেরা জানান, এত বড় কোরাল সচরাচর ধরা পড়ে না। এ কারণে তারা বেশ আনন্দিত।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কোরাল মাছ একটি দামি ও জনপ্রিয় সামুদ্রিক মাছ। জেলেদের জালে মাঝেমাঝেই বড় আকৃতির কোরাল ধরা পড়ে। এ ধরনের মাছ রপ্তানির ক্ষেত্রেও ভালো মূল্য পাওয়া যায়।’

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬