কুয়াকাটা সৈকতে ভেসে এলো ট্রলারসহ জেলের লাশ, এখনও নিখোঁজ ৩

০৭ আগস্ট ২০২৫, ০২:২০ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০৮:৩৫ AM
 সৈকতে ভেসে এলো ট্রলার

সৈকতে ভেসে এলো ট্রলার © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ডুবে যাওয়া ট্রলারসহ এক নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্যুরিজম পার্কসংলগ্ন সৈকতে ট্রলারটি ভেসে আসে। ট্রলারের ভেতরেই ছিলো একজনের মরদেহ। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৩ জেলে।

উদ্ধার মরদেহ নিখোঁজ জেলে ইদ্রিস হাওলাদারের (৫০)। নিহতের জামাতা সাগর ইসলাম পরিচয় নিশ্চিত করেছেন। 

নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই গভীর সাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে ‘এফবি সাগরকন্যা’ নামের একটি ট্রলার। শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। ৪ দিন পর ভাসমান অবস্থায় ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এরপর ১ আগস্ট সৈকতের মীরা বাড়ি পয়েন্টে নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। সবশেষ আজ বৃহস্পতিবার ভেসে এলো ইদ্রিস হাওলাদারের মরদেহ। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৩ জেলে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘লাশসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

জবি ছাত্রের আত্মহত্যা, নেপথ্যে প্রেম!
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গুলশান থানার ওসি ক্লোজড
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতি প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠনের সিদ্ধান্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ, কী আছে আইনে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেটে এক লাইনেও ভুল থাকলে একটি সুবিধা বাতিল বা …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9