অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

১৫ আগস্ট ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মনোয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধূর প্রাণ গেছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জেলা শহরের নতুন বাসটার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের আনোয়ার হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মনোয়ারা বেগম তার বোনসহ কয়েকজনকে নিয়ে অটোরিকশায় শ্রীবরদীর ঐতিহাসিক বারোদুয়ারী মসজিদে মানতকৃত সিন্নি দিতে যাচ্ছিলেন। যাত্রাপথে তিনি চালকের পেছনে উল্টো সিটে বসেন। এ সময় বাতাসে তার ওড়না চাকায় ঢুকে যায়, কিন্তু তিনি টের পাননি। হঠাৎ ওড়না চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লাগে এবং মুহূর্তেই তার মৃত্যু হয়। এ সময় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে বলায়েরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম মনির জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় পরিবারে গভীর শোক নেমে এসেছে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950