গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে দগ্ধ ১০ জনের পরিচয় জানা গেল, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

০৫ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৭:১১ PM
বেলুন উড়ানোর দৃশ্য

বেলুন উড়ানোর দৃশ্য © টিডিসি ফটো

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি স্পিকারের তার থেকে আগুন ছড়িয়ে পড়ে বেলুনে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন দগ্ধ হন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঘটনার সময় দগ্ধ ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সংসদ ভবন এলাকার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুষ্ঠান উপলক্ষে হেলিকপ্টার বেলুনে আগুনের ঘটনা ঘটে। তবে আগুন নিভে গেছে। আমাদের কয়েকটি টিম সেখানে উপস্থিত রয়েছে।

আহতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, আহত ১০ জন আমাদের হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, অনুষ্ঠানের বেলুন উড়ানোর দায়িত্ব পালন করছে ব্রান্ড সল্যুশনস নামের একটি প্রতিষ্ঠান। গত বছরের এ দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায়। তার পালানোর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬