পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ২০

১৯ মে ২০২৫, ০৯:৩৫ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণ

পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণ © সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে কিলা আবদুল্লাহ জেলার গুলিস্তান বাজারে একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছে। সোমবার (১৯ মে) স্থানীয় প্রশাসনের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা-চামান মহাসড়কের পাশে অবস্থিত জব্বার কমার্শিয়াল মার্কেটের কাছে এ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের দোকানপাট ও ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু দোকানে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, আর গুরুতর আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিলা আবদুল্লাহর উপকমিশনার রিয়াজ খান দাওয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণস্থলটি ফ্রন্টিয়ার কোর (এফসি) দুর্গের পেছনের দেওয়ালের কাছে। বিস্ফোরণের পরপরই এফসি সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকধারীদের মধ্যে গোলাগুলি হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে অভিযান চালানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার বেশিরভাগই দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো হচ্ছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬