ককটেল বিস্ফোরণে আহত শিশু খাদিজা মারা গেছে

১৯ মে ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
কোতোয়ালী মডেল থানা, যশোর

কোতোয়ালী মডেল থানা, যশোর © সংগৃহীত

যশোরে খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্য খাদিজা (৫) মারা গেছে। সোমবার (১৯ মে) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয় একই পরিবারের তিন শিশু সজিব আহমেদ (৭), খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)। তারা গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের সন্তান।

প্রতিবেশী আক্তারুজ্জামান বলেন, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে খাদিজার মৃত্যু হয়। স্বজনরা তার লাশ নিয়ে যশোরে ফিরছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ককটেল বিস্ফোরণে আহত এক শিশু ঢাকায় নেওয়ার পথে মারা গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬