দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানকে বাসের ধাক্কা, প্রাণ হারাল দুই ভাই

২৫ জুলাই ২০২৫, ১১:০৪ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৭:৫৭ PM
 পিকআপভ্যানকে বাসের ধাক্কা

পিকআপভ্যানকে বাসের ধাক্কা © টিডিসি

ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানকে দ্রুতগতির একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া এলাকায়  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা উজালিয়া কাজি বাড়ীর শাহআলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, একটি পিকআপভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর ভাই একরাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

নিহতদের জেঠাতো ভাই মো. সুজন জানান, মোশারফ  ‘আলভী এন্টারপ্রাইজ’ নামে একটি কোম্পানিতে চাকরি করতেন। তাদের একটি পিকআপভ্যান রাস্তার পাশে পড়ে গেলে, কোম্পানির মালিক তাকে গাড়িটি উদ্ধার করতে বলেন। এরপর মোশারফ রাত ৩টার দিকে ছোট ভাই একরাম হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। গাড়িটি তুলে রাস্তার পাশে দাঁড় করানোর পর মোশারফ পিছনের চাকার ব্যবস্থা করতে গেলে, হঠাৎ নোয়াখালীগামী ‘লালসবুজ’ পরিবহনের একটি বাস পেছন থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোশারফ মারা যান এবং একরাম গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম নেওয়ার পথে তারও মৃত্যু হয়।একসঙ্গে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানকে পেছন থেকে অজ্ঞাত একটি বাস সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অপরজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950