বৃদ্ধ শ্বশুরকে বাঁচাতে যাওয়া পুত্রবধূসহ প্রাণ হারালেন দু’জনই

২২ মে ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৮:৪১ PM
নীলফামারী সদরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন শ্বশুর ও পুত্রবধূ

নীলফামারী সদরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন শ্বশুর ও পুত্রবধূ © প্রতীকী ছবি

নীলফামারী সদরের চাপরা শরনজানি ইউনিয়নের ইটাপির এলাকায় বিদ্যুৎতায়িত হয়ে একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (২১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দু’জন হলেন—সোলায়মান হুসাইন (৭৫) ও তার ছেলের স্ত্রী শাবানা (৩৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সোলায়মানের স্ত্রী ওয়াতুননেসা (৭০)।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাড়িতে বাঁশের খুঁটি বসানোর সময় অসাবধানতাবশত সোলায়মান বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে যান তার স্ত্রী ও পুত্রবধূ শাবানা। এতে তিনজনই বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই সোলায়মান ও শাবানা মারা যান।

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজেই সড়কে রাত্রিযাপন ইশরাক সমর্থকদের

নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। তবে থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬
৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬