ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

০৫ জুলাই ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৬:২২ PM
নিহত সোহরাব মিয়া

নিহত সোহরাব মিয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ১৫ জন আহত হন।

শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের ‘উল্টা’ গোষ্ঠী ও ‘মোল্লা’ গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে বেলা একটার দিকে দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সোহরাব মিয়া মারাত্মক আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত অন্তত ১৫ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। আজকের সংঘর্ষ সেই দ্বন্দ্বেরই পরিণতি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9