কক্সবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ আমিরুল, সোলাইমান ওএসডি

০৪ জুলাই ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ১০:৪৫ PM
নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী

নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী © সংগৃহীত

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো. সোলাইমানকে ওএসডি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তার স্থলাভিষিক্ত হয়েছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী। ৩ জুলাই (বৃহস্পতিবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরীকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী ১৪ তম বিসিএসের (সাধারণ শিক্ষা ক্যাডার) মাধ্যমে সন্দীপ উপজেলার হাজী এবি কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন আমিরুল আনোয়ার চৌধুরী। তিনি ২০২২ সালের নভেম্বর থেকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে কর্মরত আছেন। তিনি দ্বিতীয় ধাপে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

কক্সবাজার সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী বলেন, আমি ২০১৮ সালে প্রমোশন পেয়ে শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদে পদায়ন হয়। আর গতকাল সরকারি আদেশে আমাকে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। সরকারি আদেশকে আমি সাধুবাদ জানাই, সেই সঙ্গে অর্পিত সকল দায়িত্ব যথাযথ পালন করব।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬