ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ল বাস, নিহত ৬

১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ PM
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায় © সংগৃহীত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইককে চাপা দেয় বাসটি। এই ঘটনায় ইজিবাইকের তিনজন যাত্রীসহ ছয় জন মারা যান। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাদারীপুর সদরের ঘটকচর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুমান মিয়া (২৫), মাদারীপুর পৌরসভা শকনী কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সি ছেলে পান্নু মুন্সি (৫০), মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে ও অটোচালক সাগর বেপারী (২৮)। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আহাদউজ্জামান বলেন, উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। 

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9