কক্সবাজার সরকারি কলেজে সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ: সভাপতি কামাল, সহ-সভাপতি তারিকুল

০৩ জুন ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ © সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক গণমাধ্যম চর্চাকে এগিয়ে নিতে কক্সবাজার সরকারি কলেজে গঠিত হলো ‘কক্সবাজার সরকারি কলেজ সাংবাদিক সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি। সোমবার (২ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাসানুর রশীদ।

প্রকাশিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক সাগর দেশ পত্রিকার প্রতিনিধি খুরশেদ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক ঢাকা ভয়েস ২৪ প্রতিনিধি আব্দুল হালিম বোখারী। সহ-সভাপতি হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের কক্সবাজার জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা হাসান হেবা, দপ্তর সম্পাদক ইমরান আল মাহমুদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসিফা বিনতে রিমু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ। নির্বাহী সদস্য হিসেবে আছেন গিয়াস উদ্দিন আবির ও সাকিবুর রাহাত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজে সাংবাদিকতা সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। নবনির্বাচিত সভাপতি খুরশেদ মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়—এটি দায়িত্ব, নৈতিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি। কক্সবাজার সরকারি কলেজ সাংবাদিক সমিতি একটি স্বচ্ছ, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম গড়ার লক্ষ্যে কাজ করবে।

তিনি আরও বলেন, এই কমিটি শুধু কলেজ পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে শিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক তৈরির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সহযোগিতা, উৎসাহ এবং গঠনমূলক সমালোচনাই হবে আমাদের চলার পথের পাথেয়।

সমিতির সদস্যরা জানান, ভবিষ্যতে তারা ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও বিভিন্ন সৃজনশীল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন। নতুন কমিটির আত্মপ্রকাশে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬