পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি যুযুৎ চাকমা যশ

০৩ জুলাই ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM
যুযুৎ চাকমা যশ

যুযুৎ চাকমা যশ © টিডিসি সম্পাদিত

আন্দোলনের মুখে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করে    ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে  যুযুৎ যশ চাকমা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি  চন্দনাইশ থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। 

জানা গেছে, মঙ্গলবার (১ জুলাই) রাত নয়টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের দীপঙ্কর দে (২৯) নামের এক কর্মীকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে তাকে পটিয়া থানায় নিয়ে যাওয়া হয়। তবে তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন। আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়। 

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে যুযুৎ যশ চাকমা পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬