গাছ থেকে পাখির ছানা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

০৩ জুলাই ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে গাছ থেকে ময়না পাখির ছানা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাবিল খান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিল খান উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের খালসাইদকোনা গ্রামের নাজমুল হাসান বাচ্চুর ছেলে। সে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলপুর থেকে আসা ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের পাশে থাকা একটি কড়ই গাছে ময়না পাখি বাসা তৈরি করেছিল। ওই পাখির ছানা আনতে গাছে উঠলে নাবিল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার মাথার পেছনের অংশ ও বাম পায়ের উরু পুড়ে গিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9