এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল

১৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ AM
বিপিএল ট্রফি

বিপিএল ট্রফি © সংগৃহীত

সার্বিক দিক বিবেচনায় বিপিএলের ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে সামান্য পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বনির্ধারিত সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টায় শুরু হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।

এর আগে ঘোষিত সূচি অনুযায়ী প্রতি শুক্রবারের সন্ধ্যার ম্যাচ শুরু হতো রাত ৭টায়। সে অনুযায়ী ফাইনালও সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল। তবে ফাইনালের দিন দুপুরে কোনো ম্যাচ না থাকায় এক ঘণ্টা আগে ম্যাচ শুরু করতে আয়োজকদের কোনো সমস্যা নেই বলে জানিয়েছে বিসিবি।

এদিকে, প্লে-অফ পর্বের অন্য তিনটি ম্যাচ প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য নির্ধারিত রিজার্ভ ডে বাতিল করা হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন শনিবার রিজার্ভ ডে বহাল থাকবে।

বিপিএলের দ্বাদশ আসরে এখন বাকি রয়েছে মোট চারটি ম্যাচ। প্লে-অফ পর্ব শুরু হবে আগামী ২০ জানুয়ারি, মঙ্গলবার। সেদিন দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। একই দিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার, যেখানে লড়বে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।

পরদিন ২১ জানুয়ারি, বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এ ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের।

পরবর্তীতে ২৩ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল। শিরোপা নির্ধারণী এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ০৯ জুলাই ২০২৬
বৃষ্টি থামার নাম নেই, টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম
  • ০৯ জুলাই ২০২৬
যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস…
  • ০৯ জুলাই ২০২৬
আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় যাচ্ছেন নাহিদ-হাসনাতসহ যেসব কেন…
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence