শিক্ষক সংকট: দপ্তরিও ক্লাস নেন সেন্টমার্টিনের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে

০২ জুলাই ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপের একমাত্র প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ বর্তমানে তীব্র শিক্ষক সংকটে ভুগছে। শিক্ষক শিক্ষক ও বৈরী আবহাওয়ার কারণে নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষক না থাকায় অনেক সময় দপ্তরির মাধ্যমেই চালানো হয় শিক্ষা কার্যক্রম। 

জানা গেছে, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট সাত শিক্ষকের পদ থাকলেও সেখানে শিক্ষক আছেন ৩ জন। তাদের মধ্যে একজন সাসপেন্ড হওয়ায় এখন কেবল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন। সরকারি ছুটি শেষে গত ২৪ জুন বিদ্যালয় খোলার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিনে যেতে না পারায় ২৯ জুন পর্যন্ত বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। বিদ্যালয়ে ২০২ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক সংকটের কারণে নিয়মিত উপস্থিতির হার কমে ১০০ থেকে ১৫০ জনে নেমে এসেছে। 

এ বিষয়ে টেকনাফ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু নোমান মোহাম্মদ আবদুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিদ্যালয়ে প্যারা শিক্ষক ছাড়া বাকি শিক্ষকদের বাড়ি টেকনাফে। ছুটি শেষে তারা বৈরী আবহাওয়ায় টেকনাফ থেকে সেন্টমার্টিনে যেতে না পারলেও পরবর্তীতে তারা পৌঁছেছিলেন। বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই এমন সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষকদের।’

তিনি আরও বলেন, ‘সেন্টমার্টিনে সাগর পথে যেতে হয়। সেক্ষেত্রে জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হলেও নিয়োগ পাওয়া শিক্ষকরা সেন্টমার্টিনে যেতে চান না। বিদ্যালয়ে শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি আমি অবগত। শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’  

নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9