গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ PM
হাসপাতালের মেঝেতে রাখা শিশুর মরদেহ

হাসপাতালের মেঝেতে রাখা শিশুর মরদেহ © টিডিসি

গোপালগঞ্জে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় মীম খানম (১০) নামের আরেক শিশু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিমা খানম আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। আহত মীম খানম একই প্রকল্পের ইউসুফ শেখের মেয়ে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, ঘটনাস্থলে একটি মোটরসাইকেলকে পিছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়ারত দুই শিশুকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মহিমা খানম নিহত হয় ও মীম খানম গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মীম খানমকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬