কুড়িগ্রামে গাছচাপায় প্রাণ গেল যুবকের

০১ জুলাই ২০২৫, ০৯:৪০ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৭:২৫ AM
ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

‎কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তি‌নি পার্শ্ববর্তী চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকার শাহের আলীর ছেলে।

‎জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে মুকুল মিয়া ধামশ্রেণি বড়াইবাড়ী এলাকায় নিজ জ‌মি‌তে কয়েক‌টি ইউক্যালিপটাসগাছ কাটছিলেন। গাছগুলো কাটার শেষ পর্যায়ে অসাবধানতাবশত মুকুল মিয়া এক‌টি গাছ চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তার মরদেহ চিলমারী উপজেলার রাণিগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকায় নিজ বাড়িতে নিয়ে যান।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, খবর পেয়ে পুলিশ স‌রেজ‌মিন তদন্ত ক‌রে‌ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬