পিরোজপুরে বিয়ের বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৩৬

২৭ জুন ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৩:১৬ PM
বিয়ের বাস

বিয়ের বাস © সংগৃহীত

পিরোজপুরের সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিয়ের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল হান্নান হাওলাদার (৩৫)। তিনি সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ের পক্ষের স্বজনরা দুর্গাপুর চুঙ্গাপাশা এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুরের সিভিল সার্জন মতিউর রহমান বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, একটি বিয়ের গাড়ি ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে আশপাশের উপজেলার অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9