পিরোজপুরে বজ্রপাতে মায়ের সামনে যুবকের মৃত্যু

২১ মে ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০১:৩০ AM
বজ্রপাত

বজ্রপাত © প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের সামনে বজ্রপাতে মো: শাকিল আকন (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎শাকিল আকন (১৭) উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো: ইউসুফ আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় তথ্য সূত্রে জানা যায়, আকাশ মেঘলা দেখে বেলা ১১টার দিকে বৃষ্টির আশঙ্কা করে শাকিল তার বসতবাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এ সময় তার মা শারমিন আক্তার ওই জমিতেই মুগ ডাল তুলছিলেন। শাকিল মাঠে গরু আনতে গিয়ে হঠাৎ বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মাঠের মাঝে প্রাণ হারায়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস বলেন, ‘শাকিল আকন নামের এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।’

‎এ বিষয়ে মঠবাড়িয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতে শাকিল আকন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে লাশ দাফন করা হবে।’

আরও পড়ুন: কক্সবাজারে মার্কিন সেনাবাহিনী, যা জানা গেল

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9