ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

১৫ জুন ২০২৫, ১০:০৮ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৬:০৪ PM
বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক চালক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশুই ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

ইনচার্জ রাজিব আহমেদ জানান, দুপুর ১২টার দিকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬