খুলনায় মাহিন্দ্রা-লরির সংঘর্ষে নিহত ৩

১৭ মে ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০১:৫২ PM
 দুর্ঘটনার পর পাশের খালে পড়ে যায় লরিটি ও মাহিন্দ্রাটি সড়কে উল্টে যায়

দুর্ঘটনার পর পাশের খালে পড়ে যায় লরিটি ও মাহিন্দ্রাটি সড়কে উল্টে যায় © টিডিসি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

আজ শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে দুর্ঘটনা ঘটে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, সকালে একটি তেলবাহী লরি খুলনা থেকে চুকনগর যাচ্ছিল। এ সময় চুকনগর থেকে খুলনাগামী একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার সাতজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬