একদিনে দুই ধর্ষণকান্ড, থানায় মামলা, আটক-৪

১৫ জুন ২০২৫, ০৯:০১ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৬:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলায় একদিনে একজন বাক প্রতিবন্ধীসহ পৃথক ২টি ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা জানোরা বেগম ও অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক ২টি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে পুলিশ আটক করেছে। তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রামে ও চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছগ্রামের এ লোমহর্ষক ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানায়, সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রামে ১৩ জুন বেলা সাড়ে ১০টার দিকে প্রতিবন্ধী এক শিশু (১৫)’র মামা মোঃ বাদশা ওরফে বাসু (৫৫) বেড়ানোর কথা বলে তার চালিত ভ্যানে করে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। বাসুর মেয়ের ডেলিভারি জনিত সমস্যার কারণে পরিবারের লোকজন অন্যত্র থাকায় বাড়ি ফাঁকা পেয়ে বাক ও মানসিক প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করেন। বাসুর হাত থেকে বাঁচার জন্য শিশুটি কান্নাকাটি করলে পার্শ্ববর্তী ঘরের বাসিন্দারা এসে তাকে বিবস্র অবস্থায় উদ্ধার করেন।

অপর ঘটনায়, ১৩ জুন রাতে চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছগ্রামের পরকিয়া প্রেমিক যুগলকে আটকে রেখে প্রেমিকাকে বেল্লাল ও আব্বাস নামে ২ যুবক পালাক্রমে ধর্ষণ করেন। তজুমদ্দিনের বাসিন্দা ২ সন্তানের জননী ওই নারী কিশোরগঞ্জ জেলার পরকিয়া প্রেমিক মোস্তাকিমকে নিয়ে গুচ্ছগ্রামে অবস্থান করছিল।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহব্বত খান ঘটনা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় মামলা হয়েছে। ভিকটিমদের চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় বেল্লাল (৩৫), মোঃ সোহেল (২৪), আঃ রহমান সুমন (৩২) ও প্রেমিক মোস্তাকিমকে আটক করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬