‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধের ব্যাগে মিলল সাড়ে তিন লাখ টাকা

১৫ জুন ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৪৮ PM
বৃদ্ধের ব্যাগে মিলল সাড়ে তিন লাখ টাকা

বৃদ্ধের ব্যাগে মিলল সাড়ে তিন লাখ টাকা © সংগৃহীত

‘মানসিক ভারসাম্যহীন’ এক বৃদ্ধের ময়লা কাপড়ের ব্যাগে থেকে ৩ লাখ ৫৯ হাজার ৫২ টাকা পাওয়া গেছে। শনিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় গোসল করানোর সময় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা টাকাগুলো পান। খবর পেয়ে পুলিশ এসে আবদুল গনি ও টাকাগুলো থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বৃদ্ধের নাম আবদুল গনি। দীর্ঘদিন ধরে শহীদ ডা. জিকরুল হক সড়ক, পুলিশ ক্লাব ও পোস্ট অফিস মোড় এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। কখনো কারও কাছে টাকা চান না। স্থানীয়রা স্বেচ্ছায় খাবার ও টাকা দিতেন।

জানা গেছে, এক স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য আবদুল গনিকে গোসল করানোর উদ্যোগ নেন। তার ময়লা জামাকাপড় খুলে পরিষ্কার করার সময় শার্টের হাতা, কলার এবং সঙ্গে থাকা একটি পুরোনো কাপড়ের ব্যাগে গুঁজে রাখা অবস্থায় টাকাগুলো পাওয়া যায়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, 'ওই বৃদ্ধের নাম আবদুল গনি বলে জানা গেছে। তার কাছ থেকে পাওয়া টাকা পুলিশের জিম্মায় রয়েছে। তার নিকটাত্মীয়-স্বজন খোঁজা হচ্ছে। কাউকে পেলে টাকাসহ তাদের হাতে তুলে দেওয়া হবে।'

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬